Babyora Refund & Return Policy
Babyora-তে আমরা প্রতিটি প্রোডাক্ট ভালোভাবে যাচাই করে পাঠাই, যাতে আপনার বাচ্চার জন্য সবসময় নিরাপদ ও মানসম্মত পণ্য পৌঁছায়। তবুও আপনার সুবিধার জন্য আমাদের রিফান্ড ও রিটার্ন নীতিমালা নিচে দেওয়া হলো—
1. Courier Boy-এর সামনে প্রোডাক্ট চেক করার নিয়ম
ডেলিভারি পৌঁছানোর পর Courier Boy-এর সামনে আপনি পণ্যটি খুলে চেক করতে পারবেন।
চেক করার সময় যদি কোনো সমস্যা, ক্ষতি বা ভুল প্রোডাক্ট পান, তাহলে আপনাকে কোনো টাকা দিতে হবে না।
Courier Boy পণ্যটি ফেরত নিয়ে যাবে, এবং আপনাকে নতুন করে অর্ডার করতে হবে না—Babyora নিজেই সমাধান করবে।
2. Check করার সময় সব ঠিক থাকলেও পরে সমস্যা ধরা পড়লে
চেকিং-এর সময় কোনো সমস্যা না পেলেও বাসায় গিয়ে যদি কোনো ত্রুটি/ক্ষতি/সমস্যা খুঁজে পান—
তাহলে আপনাকে অবশ্যই ১২ ঘন্টার মধ্যে Babyora সাপোর্ট টিমকে ছবি বা ভিডিওসহ ইনবক্স করতে হবে।
Babyora আপনার পাঠানো তথ্য যাচাই করার পর নিচের নিয়ম অনুযায়ী রিটার্ন গ্রহণ করবে:
যদি সমস্যা Babyora-র ভুলের কারণে হয় (যেমন: ভুল প্রোডাক্ট, ডিফেক্টিভ প্রোডাক্ট):
Babyora সম্পূর্ণ দায়িত্ব নেবে
রিটার্ন ডেলিভারি চার্জ Babyora বহন করবে
প্রয়োজনে নতুন প্রোডাক্ট পাঠানো হবে বা রিফান্ড প্রক্রিয়া শুরু হবে
যদি সমস্যা Customer-এর ভুলের কারণে হয় (যেমন: ভুল অর্ডার, ভুল ভ্যারিয়েন্ট নির্বাচন, নিজের অসাবধানতায় ক্ষতি হওয়া):
রিটার্ন নিতে Babyora প্রস্তুত, তবে –
এই ক্ষেত্রে রিটার্ন ডেলিভারি চার্জ কাস্টমারকে বহন করতে হবে
প্রোডাক্ট অবশ্যই অপরিবর্তিত/অব্যবহৃত থাকতে হবে
3. রিফান্ডের সময়সীমা
রিটার্ন গ্রহণের পর রিফান্ড প্রক্রিয়া শুরু করা হবে।
রিফান্ড সম্পন্ন হতে সাধারণত ২-৫ কর্মদিবস সময় লাগতে পারে।
4. কোন কোন ক্ষেত্রে রিটার্ন/রিফান্ড প্রযোজ্য নয়
Courier Boy-এর সামনে প্রোডাক্ট চেক না করে পেমেন্ট করলে।
ব্যবহার করা প্রোডাক্ট।
ভুলভাবে ব্যবহার করা বা ক্ষতিগ্রস্ত করার কারণে সমস্যা হলে।
খাবারজাত পণ্যের ক্ষেত্রে সিল ভাঙলে (যদি থাকে) রিফান্ড প্রযোজ্য নয়।
Babyora-এর অঙ্গীকার
আমরা চাই আপনার শিশুর জন্য শুধুমাত্র সেরা এবং নিরাপদ পণ্য পৌঁছে দিতে। তাই প্রতিটি অর্ডারে আপনার সন্তুষ্টি নিশ্চিত করাই আমাদের প্রথম লক্ষ্য।