About Us
Product Type
0
+
Years of Experience
0
+
Trust Customer
0
+
Successful Orders Delivered
0
+
Babyora এর জন্মকথা
আমার ছেলে আবরারের বয়স তখন তিন বছর একটু বেশি। সেই দিনটি আমার জীবনের সবচেয়ে আতঙ্কের দিনগুলোর একটি।
ইসলামি হাসপাতালে শিশুর ডাক্তার দেখাতে গেলাম—কিন্তু সিরিয়াল পেলাম না। পরপর আরও দুটি হাসপাতালেও একই অবস্থা। মনে হচ্ছিল—দুনিয়া থেমে গেছে।
একদিকে সন্তানের জ্বর, কাশি, তরল সর্দি… আরেকদিকে সঠিক চিকিৎসা না পাওয়ার হতাশা। স্থানীয় ডাক্তার টানা ৯ দিন শক্ত এন্টিবায়োটিক দিয়েও কোনো উন্নতি হল না। এর মধ্যে ছেলেটা এতো রোগা হয়ে গেল… তার দিকে তাকালেই চোখ ভিজে যেত।
অবশেষে একজন অভিজ্ঞ মেডিসিন ডাক্তার পেলাম। CBC, RBS, Hemoglobin, TSH, X-ray— একগাদা রিপোর্ট, আর বেশিরভাগই ভয়ানক। তখন ডাক্তার বললেন এমন একটি কথা যা আমার জীবনটাই বদলে দিলো— “বাংলাদেশে লক্ষ লক্ষ শিশু এই একই সমস্যায় ভুগছে— কারণ তারা নিরাপদ খাবার পায় না, নেই সঠিক লাইফস্টাইল, আর নেই সময়মতো পুষ্টিবিদদের সঠিক গাইডলাইন।”
সেদিন বুঝলাম—
শুধু আমার সন্তানের জন্য নয়,
দেশের লক্ষ লক্ষ শিশুর ভবিষ্যতের জন্য কিছু করা জরুরি।
পুষ্টিবিদ ফাতিমতুজ জুহুরা ম্যামের কাছে যাওয়ার পর আমি সম্পূর্ণ নতুন এক পৃথিবী দেখলাম— শিশুর স্বাস্থ্য আসলে কীভাবে কাজ করে, কি ভুলে তারা অসুস্থ হয়, কি অভাবে তারা খেতে চায় না, আর কোন সঠিক পরিবর্তন তাদের জীবন বদলে দিতে পারে— সবকিছু যেন সামনে খুলে গেল।
পুষ্টিবিদ ফাতিমতুজ জুহুরা ম্যামের কাছে যাওয়ার পর আমি সম্পূর্ণ নতুন এক পৃথিবী দেখলাম— শিশুর স্বাস্থ্য আসলে কীভাবে কাজ করে, কি ভুলে তারা অসুস্থ হয়, কি অভাবে তারা খেতে চায় না, আর কোন সঠিক পরিবর্তন তাদের জীবন বদলে দিতে পারে— সবকিছু যেন সামনে খুলে গেল।
আমি ভাবলাম—
এতো এতো শিশু, এতো কষ্ট, এতো অজানা সত্য…
সবাই কি এভাবে কষ্ট পেতে থাকবে?
এর কোনো স্থায়ী সমাধান নেই?
সেদিনই সিদ্ধান্ত নিলাম—
আমি বাংলাদেশের প্রতিটি শিশুর কাছে
তার ন্যায্য স্বাস্থ্য অধিকার পৌঁছে দেব।
কেউ যেন যন্ত্রণায় বড় না হয়।
এরপর আমি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরেছি,
শিশুর খাবার, ঘুম, ত্বক, রোগপ্রতিরোধ,
feeding mistakes, mother psychology—
সব বিষয়ে পড়েছি, শিখেছি, গবেষণা করেছি।
অবশেষে ২০২৫ সালের মাঝামাঝি
জন্ম থেকে ১০ বছর পর্যন্ত শিশুর
সব সমস্যা, তার কারণ, প্রতিকার ও সমাধান নিয়ে
ফুল-টাইম কাজ শুরু করি।
সেই যাত্রা থেকেই জন্ম—
Babyora
একটি ব্র্যান্ড নয়, একটি প্রতিশ্রুতি
আজ Babyora শুধু পণ্য নয়— এটি শিশুদের নিরাপদ খাবার, feeding experience, ত্বক সুরক্ষা ও শিশুর সামগ্রিক উন্নতির জন্য একটি Lifestyle Solution Brand।
Babyora–র প্রতিটি পণ্য, প্রতিটি পরামর্শ, প্রতিটি আর্টিকেল, প্রতিটি ভিডিও— সবকিছুই তৈরী হয় একটি লক্ষ্য নিয়ে: “শিশুর বড় হওয়ার পথ যেন সহজ, নিরাপদ ও সুন্দর হয়।”
আলহামদুলিল্লাহ, Babyora এখন হাজার হাজার মা–বাবার আস্থা অর্জন করেছে, অসংখ্য শিশুর জীবন আরও সুন্দর হয়েছে—আর এই পথচলা কেবল শুরু।
Babyora Mission – আমাদের লক্ষ্য
বাংলাদেশের প্রতিটি শিশুর জন্য
নিরাপদ, ব্যথাহীন ও আরামদায়ক feeding experience নিশ্চিত করা।
মা–বাবাদের সঠিক জ্ঞান, গাইডলাইন ও সাপোর্ট দিয়ে
শিশু লালন-পালনকে সহজ ও বৈজ্ঞানিক করে তোলা।
শিশুর জন্ম থেকে ১০ বছর পর্যন্ত
সব সমস্যা, তার মূল কারণ ও সমাধান—এক জায়গায় উপস্থাপন করা।
দেশের সব শ্রেণীর পরিবারকে
পুষ্টিবিদ, ডাক্তার ও Child Experts-এর জ্ঞান সহজলভ্য করা।
প্রতিটি শিশুকে তার ন্যায্য স্বাস্থ্য অধিকার পৌঁছে দেওয়া
সঠিক পণ্য, সঠিক তথ্য, সঠিক লাইফস্টাইল দিয়ে।
Babyora Vision – আমাদের স্বপ্ন
বাংলাদেশে শিশুস্বাস্থ্যের সঠিক সচেতনতা তৈরী করা
যেখানে মা–বাবা ভুল তথ্য নয়, বিজ্ঞানভিত্তিক উপদেশ অনুসরণ করবে।
প্রতিটি শিশুকে স্বাস্থ্যবান, সুখী ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলা
যাতে তারা জীবনের প্রথম ১০ বছর শক্ত ভিত তৈরি করে বড় হতে পারে।
Feeding Pain-Free Bangladesh
একটি ভবিষ্যৎ যেখানে কোনো শিশু খেতে ভয় পাবে না, কষ্ট পাবে না।
দেশে প্রথম Child Development Lifestyle Hub তৈরি করা
যেখানে Feeding থেকে Nutrition, Hygiene থেকে Skin Care— সবকিছুর সঠিক সমাধান থাকবে।
Babyora–কে
দক্ষিণ এশিয়ার #1 Trusted Baby-Care Knowledge & Product Brand হিসেবে প্রতিষ্ঠিত করা।